| শিরোনাম: |

সম্প্রতি ৬০ বছর পূর্ণ করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। জন্মদিনে বিশ্বজুড়ে ভক্তদের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বিশেষ ছিল মেয়ে সুহানা খানের শুভেচ্ছা বার্তা। তবে সেই স্নেহভরা পোস্টে বাবার পক্ষ থেকে ছিল হালকা শাসনের ছোঁয়াও, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা।
রোববার জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা পান শাহরুখ খান। তার মধ্যে সুহানার পোস্ট ছিল সবচেয়ে হৃদয়স্পর্শী। ইনস্টাগ্রামে তিনি দুটি কফির কাপের ছবি শেয়ার করেন—একটিতে লেখা ‘কিং’ (রাজা), যা বাবার জন্য, আর অন্যটিতে লেখা ‘রাজার রাজকন্যা’, যা নিজের জন্য।
মেয়ের এমন স্নেহভরা বার্তায় শাহরুখ খান খুশি হলেও মন্তব্যে লিখেন, “ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, তুমি এখনও ছোট।”
এই মন্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম হয়। নেটিজেনদের অনেকে বলেন, “বয়স যতই হোক, বাবার চোখে মেয়ে সবসময় ছোটই থাকে।” আবার অনেকেই শাহরুখের এই মন্তব্যকে “বাবার ভালোবাসা ও যত্নের মিষ্টি প্রকাশ” হিসেবে দেখছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ