বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে’
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:৫৩ AM

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা।

বুধবার (৫ নভেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু সিটি এলাকার নিজ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় জাসাস নেতা মাজহারুল ইসলাম খান পায়েলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কাটা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রিতা বলেন, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন প্রয়োজন সেই আন্দোলনের অর্জনকে টেকসই উন্নয়নে রূপান্তর করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করেই জাতীয় পুনর্গঠন সম্ভব।

তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অংশগ্রহণমূলক ভোটাধিকার নিশ্চিত থাকবে।

নারীদের রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি মহল ‘পি আর পদ্ধতি’র নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ.ফ.ম. নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া চান।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close