বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত: গভর্নর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে গ্রাহকদের রাখা অর্থ ও আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। 

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক,এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর বলেন, চলতি মাসের শেষ নাগাদ পর্যায়ক্রমে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারবেন, তবে প্রয়োজনে অপ্রয়োজনে তা না তোলার অনুরোধ জানান তিনি।

ড. মনসুর বলেন, ব্যাংকগুলোর পুঁজিঘাটতি ও অনিয়মের কারণে টেকসইভাবে পরিচালনা সম্ভব হচ্ছিল না। তাই প্রশাসক নিয়োগ দিয়ে ব্যাংকগুলো চালানো হবে। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে না, এবং গ্রাহকের অর্থ ও আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একীভূত হওয়ার পর প্রথমদিন থেকেই গ্রাহকরা বাজারভিত্তিক মুনাফা পাবেন। এলসি ও রেমিট্যান্স কার্যক্রমও চলমান থাকবে। কোনো কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই হবে না, তারা আগের মতোই বেতন-ভাতা পাবেন।

গভর্নর আরও জানান, সরকার পরিবর্তন হলেও ব্যাংকগুলোতে কোনো সমস্যা হবে না। এটি হবে সবচেয়ে শক্তিশালী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অডিট শুরু করেছে। প্রয়োজনে ভবিষ্যতে একীভূতকরণ বা পুনর্গঠনের বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে। আর ব্যাংকগুলোর শেয়ারমূল্যও সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শূন্য করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  ব্যাংক   আমানত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close