বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:০১ পিএম
রঞ্জিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)

রঞ্জিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)

যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন। 

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রঞ্জিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। তারা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রঞ্জিত কুমার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ.আর. মহিলা কলেজের শিক্ষক এবং পাপিয়া কুমার দাস জনস্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রঞ্জিত কুমার মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনিরামপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close