প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের থেকে ড্যান্ডি (নেশা করার আঠা) গাঁজা ও বিক্রির জন্য মজুদ করা গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. মহিম শেখ (২৯), মো. হাসিবুল শেখ (৪২) ও মো. সোহেল শেখ (২৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। দুই জনকে ৬ মাসের এবং এক জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
এই ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক হাবিবুল্লাহ বলেন, মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএস