শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
তিন মাসে শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৬:২৬ PM

চলতি নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ৩ টি তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইতোমধ্যে দেশে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে। এই অবস্থায় আগামী ৩ মাসে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। একইসঙ্গে এই সময়ে দেশে অন্তত ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ হানা দিতে পারে।

দীর্ঘমেয়াদী এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই ৩ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ২টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের উত্তরপূর্বাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ (০৪-০৬° সে.) তীব্র রূপ নিতে পারে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  তিনমাসে   শৈত্যপ্রবাহ   তীব্র   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close