বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২২ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বুধবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান তফসিল ঘোষণা করেন ।


এ সময় অধ্যাপক মোস্তফা হাসান জানান, জকসু নির্বাচন সামনে রেখে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর। ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯, ১০ ও ১১ নভেম্বর তিনদিন এবং ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 


ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ ও ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল আগামী ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর (বুধবার)। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭, ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর (মঙ্গলবার)।


নির্বাচনি প্রচারণার সময় ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত পাবেন প্রার্থীরা। ভোটগ্রহণ শুরু হবে ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেল চারটা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হবে ২২ ও ২৩ ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার।



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  জকসু   তফসিল   ভোট ২২ ডিসেম্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close