প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৪:৫৩ PM

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ