প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
ইসি সচিব আরও জানান, বুধবার (৫ নভেম্বর) এসব দলকে নিয়ে দাবি ও আপত্তি জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১২ নভেম্বর পর্যন্ত লিখিতভাবে আপত্তি জানানো যাবে। এরপর নির্ধারিত সময় শেষ হলে দলগুলোর নিবন্ধন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।