বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
মেট্রো দুর্ঘটনায় নিহত কালামের ব্যাংক হিসাবের ‘নমিনি’ নিয়ে তোলপাড়, পরিবার যা বলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম

গত অক্টোবর মাসে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারান আবুল কালাম আজাদ (৩৫)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক পোস্টে দাবি করা হয়—কালামের ব্যাংক হিসাবের ‘নমিনি’ তার স্ত্রী নন, বরং তার বোন। এতে তার স্ত্রী নাকি বঞ্চিত হয়েছেন।

তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন নিহত কালামের স্ত্রী, বোন এবং অন্যান্য পরিবার সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক গণমাধ্যমকে কালামের স্ত্রী আইরিন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলেননি। সবই মিথ্যা।”

তিনি আরও জানান, স্বামীর মৃত্যুর পর তার ব্যবহৃত ফোন, পাসপোর্ট ও মানিব্যাগ পুলিশের জিম্মায় ছিল, পরে সেগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। কালামের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তবে সেখানে কত টাকা আছে বা কে নমিনি—সে বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন।

আইরিনের খালাতো ভাই আরিফ হোসেন বলেন, “আমরা কখনো বলিনি যে কালামের ব্যাংক হিসাবের নমিনি তার বোনেরা। এটি সম্পূর্ণ ভুল তথ্য, যা ফেসবুকে ছড়ানো হচ্ছে এবং এতে পরিবার বিব্রত।”

নিহতের ছোট বোন লাইজু আক্তারও বিষয়টি স্পষ্ট করে বলেন, “ভাই বিয়ের আগে যেসব ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, তাতে হয়তো আমাদের নাম ছিল। কিন্তু বিয়ের পর আমরা নিজেরাই নমিনি পরিবর্তন করেছি। এখন তার জমি ও ব্যাংক হিসাবের নমিনি তার স্ত্রী আইরিন।”

লাইজু আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্টগুলো “ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত।”

পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে মা–বাবাকে হারানো আবুল কালাম চার ভাই ও ছয় বোনের মধ্যে সবার ছোট ছিলেন। ২০১২ সালে তিনি মালয়েশিয়া যান এবং ২০১৮ সালে আইরিনকে বিয়ে করেন। তাদের রয়েছে ছয় বছর বয়সী এক ছেলে ও চার বছরের এক মেয়ে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নিহত কালাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close