বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। ড. নাহরিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ নিশ্চিত করেছেন।

মামলার তথ্যসূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর গাজী টিভির ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ নামের অনুষ্ঠানে সঞ্চালক কাজী জেসিনের উপস্থিতিতে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সিরাজগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের নিয়ে ‘জামায়াতের হক’ বলেছেন সিরাজগঞ্জের ওই জামায়াত নেতা। তিনি আরও বলেন, তার বক্তব্যের অর্থ ছিল, ‘জামায়াতের নেতাকর্মীরা নারী লোভী’। এরপর ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে জামায়াত নেতা বলেন, ৫ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের কিছু কর্মী নানা হয়রানির শিকার হলেও জামায়াতের কেউ এমন আচরণ করেনি। তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের একটি অংশ জামায়াতের দিকে ঝুঁকতে পারে বলে তাদের ধারণা।

অধ্যাপক জাহিদুল ইসলামের অভিযোগ, ড. নাহরিন ইসলাম তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা ও অশালীন মন্তব্য করেছেন, যা তার ব্যক্তিগত মর্যাদা এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি দাবি করেন, এমন কোনো বক্তব্য তিনি কখনও দেননি এবং ড. নাহরিন ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করেছেন।

অ্যাডভোকেট আবু তালেব আকন্দ জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আদালত প্রাথমিক যাচাই-বাছাই শেষে মামলাটি পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য গ্রহণ করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাবি   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close