প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৫২ AM

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এমএ হান্নান।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তিনি বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, আমি সেই আস্থার মর্যাদা রাখতে বদ্ধপরিকর। নাসিরনগরের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনব।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। নাসিরনগরবাসীকে আহ্বান জানাই, দলের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাদের আন্দোলন ও নির্বাচনী যাত্রাকে সফল করুন।
স্বদেশ প্রতিদিন/এমএস