| শিরোনাম: |

গাজীপুরের শ্রীপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুর স্টেশন পার হওয়ার পরপরই এক ব্যক্তি দৌড়ে রেললাইন পার হতে যান। এ সময় তিনি পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ