বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উল্লাপাড়ায় অমিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমিতা হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। 

সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত অমিতা হালদারের বাবা উজ্জ্বল হালদার ও বোন সেতু হালদার অভিযোগ করেন, অমিতাকে নির্মমভাবে হত্যা করেন তার স্বামী জীবন বর্মনসহ শ্বশুরবাড়ির লোকজন। তারা বলেন, “দীর্ঘদিন ধরে অমিতাকে নির্যাতন করা হতো। নির্যাতনের একপর্যায়ে তাকে হত্যা করা হলেও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।”

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ জীবন বর্মনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন। স্বজনরা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়ায় অমিতা হালদারের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী জীবন বর্মনকে গ্রেপ্তার করা হয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   অমিতা   হত্যা   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close