প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম

ঢাকা দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩ নভেম্বর) সকালে প্রকাশিত দৈনন্দিন পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় মঙ্গলবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে