সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বড় দুঃসংবাদ। নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়নের কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে।


সোমবার (৩ নভেম্বর) দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।


তিনি জানান, নতুন টেলিকম নীতিমালার ফলে ইন্টারনেট সেবার ব্যয় সরাসরি গ্রাহকের ওপর প্রভাব ফেলবে। এতে ৫০০ টাকার সংযোগে খরচ বাড়বে প্রায় ১০০ টাকা, আর এক হাজার টাকার সংযোগে বাড়বে ২০০ টাকা পর্যন্ত।


আমিনুল হাকিম বলেন, “যদি সরকার দ্রুত নীতিমালার সংশোধন না করে, তাহলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হওয়ার ঝুঁকিতে পড়বে।”


তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে দেশের ডিজিটাল অগ্রযাত্রা ব্যাহত না হয়।

   

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ইন্টারনেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close