বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরাইলি আগ্রাসন, লেবাননে হামলা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের সামনে যুক্তরাষ্ট্র-সমর্থিত ডামি যুদ্ধবিরতি পালন করলেও থেমে নেই যুদ্ধবিধ্বস্ত গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর তাণ্ডব।

গতকাল রবিবার (২ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের হামলায় উপত্যকাজুড়ে কমপক্ষে ২৩৬ নিহত ও ৬০০ এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরো ৩ জনের মৃত্যুর খবর দিয়েছে গাজার হাসপাতাল সূত্র। এই সময়ে ধসে পড়া ভবনের নিচ থেকে আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, আগের হামলায় আহত হয়ে আরো একজন হাসপাতালে মারা গেছেন।
 
আল জাজিরা বলছে, সবশেষ উত্তর গাজার শুজাইয়া এলাকায় ইসরাইল ড্রোন হামলায় নিহত হন এক ফিলিস্তিনি। 

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি যুদ্ধবিরতির সীমানা নির্দেশক ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে তাদের সেনাদের দিকে এগিয়ে গিয়েছিলেন। যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরাইলি বাহিনী।
 
আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম, ইয়েলো লাইন পার হয়ে ইসরাইলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে। হামাস ১৭ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে এবং ২০ জন জীবিত বন্দিকে মুক্ত করেছে বলে জানিয়েছে সংগঠনগুলো। এরইমধ্যে গাজা থেকে আরো তিন ইসরাইলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলেও নিশ্চিত করেছেন নেতানিয়াহু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

লেবানন প্রসঙ্গ

এদিকে শনিবার (১ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।

এছাড়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানন নিউজ এজেন্সি (এলএনএ) জানায়, স্থানীয় সময় বিকেল সোয়া ২টার দিকে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তার অভিযোগ, আলোচনার আহ্বানের জবাবে ইসরাইল লেবাননে হামলা জোরদার করেছে।

এই অবস্থার মধ্যে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরাইল চুক্তিভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুশিঁয়ারি দেন তিনি।

ইসরাইলি হামলা অব্যাহত থাকায় হিজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধবিরতি   গাজা   লেবানন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close