সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      
জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:২০ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৯:২৩ PM

আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষে ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬। রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে মেলার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয় এবং সমিতির প্রস্তাবিত কয়েকটি সময় বিবেচনায় নেওয়া হয়। রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শ পর্যালোচনার পর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সবচেয়ে বাস্তবসম্মত বলে গৃহীত হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলার চূড়ান্ত সময়সূচি জানানো হবে।


বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের বিষয়ে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   একুশে বইমেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close