শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জেনেভা ক্যাম্পে বাংলাদেশিদের থাকার সুযোগ নেই : এডিসি জুয়েল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেনেভা ক্যাম্পে সাধারণ বাংলাদেশিদের থাকার আইনগত সুযোগ নেই। সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় তাদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

রবিবার (২ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প পরিদর্শন শেষে এডিসি জুয়েল এ তথ্য জানান।তিনি বলেন, ‘জেনেভা ক্যাম্প এরই মধ্যে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী। এর ওপর বিষফোঁড়া হিসেবে যুক্ত হয়েছে বাইরের মানে সাধারণ বাংলাদেশি নাগরিক। আমাদের হিসাব মতে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি ভাড়াটিয়া বিভিন্নভাবে এখানে বসবাস করছে। এতে পরিবেশ আরো কয়েক গুণ নষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, তাদের অধিকাংশই অপরাধের সঙ্গে যুক্ত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক আনা-নেওয়ার সঙ্গে এই বহিরাগত ভাড়াটিয়ারা যুক্ত।

এডিসি জুয়েল আরো বলেন, ‘জেনেভা ক্যাম্পের মালিক তো সরকার। কিন্তু আমরা পেয়েছি যে নোয়াখালীর মানুষ মালিক হয়েছে।অবৈধভাবে আরেকজনের থেকে রুম ক্রয় করে, বিল্ডিং ক্রয় করে। এখানে যারা বহিরাগত আছে, যাদের এখানে থাকার আইনগত সুযোগ নাই, তাদের আমরা উচ্ছেদ করব। ধীরে ধীরে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায়, সবার সঙ্গে আলোচনা করে উচ্ছেদ করব। যাতে প্রাথমিক পর্যায়ে কিছুটা চাপ কমানো যায়।’

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জেনেভা ক্যাম্প   বাংলাদেশ   এডিসি জুয়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close