বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ইনুর বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয়: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল ইসলাম বলেছেন, অভিযোগ গঠনের পর কোনো আসামি ‘দোষী বা নির্দোষ’—এই সীমার বাইরে গিয়ে মন্তব্য করতে পারেন না। তাই জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাম্প্রতিক বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয়।


রবিবার (২ নভেম্বর) ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটের প্রভাবশালী নেতা হিসেবে অতীতে আন্দোলন দমন, কারফিউ জারি, দেখামাত্র গুলির নির্দেশনা এবং অন্যান্য কঠোর পদক্ষেপের পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছিলেন। তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করে তাদের ওপর দমন-পীড়ন চালানোর মানসিকতা তৈরি করেছিলেন।


তিনি আরও জানান, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে ইনু ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে দমন করার পরিকল্পনায় সম্মতি জানান। এমনকি আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে ‘অন্যভাবে ব্যবস্থা নেওয়া’ নিয়েও তিনি পরামর্শ দেন।


গোলাম আরিফ তাজুল বলেন, মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ভূমিকার ভিত্তিতে তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আগামী ৩০ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হবে। একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও তিন নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  চিফ প্রসিকিউটর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close