সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ১:৪৭ PM

রাজধানীর গুলশান ২-এর রংপুর গলিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আজ রবিবার (২ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

এই সময় রাস্তায় থাকা অবৈধ দোকান-পাট, ভ্যান এবং বিভিন্ন যানবাহন অপসারণ করা হয়েছে। সেখানে ৫০টিরও বেশি বেশি দোকান-পাট ছিলো বলে জানায় সিটি কর্পোরেশন।


এই অভিযানে দায়িত্ব পালন করেন ম্যাজিস্ট্রেট মারুফা রহমান। তিনি বলেন, “নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

সিন্ডিকেটদের খুঁজে বের করছেন না কেন? স্বদেশ প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রশাসন এখনো সিন্ডিকেটদের চিহ্নিত করতে পারছেনা। তাই দ্বিতীবারের মতো অভিযান পরিচালনা করা হয়েছে।”

অভিযানের পূর্ব নোটিশ নেই কেন? স্বদেশ প্রতিদিনের এমন প্রশ্নে জবাবে ম্যাজিস্ট্রেট বলেন, “অবৈধ দোকান-পাটের ক্ষেত্রে আবার কীসের নোটিশ!”

এদিকে এই অভিযানের পর স্বস্তি প্রকাশ করতে দেখা যায় পথচারীদের। তারা বলেন, “এইসব অবৈধ দোকান-পাটের জন্য আমাদের চলাফেরায় বেশ বিঘ্ন ঘটতো। আমরা সিটি কর্পোরেশন এই অভিযানকে সাধুবাদ জানাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গুলশান   ডিএনসিসি   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close