বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:২১ AM আপডেট: ০২.১১.২০২৫ ১০:৪৩ এএম

সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।

এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন প্রজন্মের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সাগর-রুনি   সাংবাদিক   হত্যা   বিচার   ওয়েজ বোর্ড   বাস্তবায়ন   যশোর   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close