সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রামেবিতে অনলাইন আয়কর রিটার্ন প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:১৯ AM

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর উদ্যোগে ‘আর্থিক ব্যবস্থাপনা ও অনলাইন আয়কর রিটার্ন’ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার।

প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কনসালটেন্ট মোঃ মফিজ উদ্দিন, যিনি অনলাইন আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া, ধাপ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, টিআইএন ব্যবস্থাপনা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন- বর্তমান সরকার আয়কর ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি। আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান শুধু নিজস্ব রিটার্ন দাখিলেই নয়, পরিবারের সদস্যদের কর-সংক্রান্ত কাজেও সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা ও কর সংক্রান্ত জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে রামেবি একটি আধুনিক ও জবাবদিহিমূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, প্রকল্প পরিচালক মোঃ নজিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. খন্দকার মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা আয়কর রিটার্নের ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন এবং অনলাইনে সরাসরি রিটার্ন দাখিলের ব্যবহারিক অনুশীলন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রামেবি   অনলাইন   আয়কর   রিটার্ন   প্রশিক্ষণ   কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close