প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ৩:৪৯ PM

সংগৃহীত ছবি
আগামী মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভার আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (০১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব আলোচনামঞ্চ, যেখানে নীতি-নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএস