বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে ‘প্রেগন্যান্ট জব’ করতে গিয়ে ঠিকাদারের যে অবস্থা হলো
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম

সাইবার অপরাধীর ‘প্রেগন্যান্ট জব’ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে মহারাষ্ট্রের পুণের এক ঠিকাদার ১১ লাখ টাকা খোয়ালেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই ঠিকাদার মোবাইলে একটি বিজ্ঞাপন দেখেছিলেন। তার দাবি, একটি বিজ্ঞাপনী ভিডিওতে এক নারী হিন্দিতে বলেন, ‘আমাকে অন্তঃসত্ত্বা করতে পারলে সেই পুরুষকে ২৫ লাখ টাকা দেওয়া হবে। সেই ব্যক্তি শিক্ষিত হোক বা না হোক, জাত, ধর্ম, রং কোনো কিছুই এই কাজে বাধা হবে না।’ 

ভিডিওটি দেখার পরই সেখানে দেওয়া নম্বরে ফোন করেন তিনি। এক ব্যক্তি ফোন ধরেন। তিনি নিজেকে ‘প্রেগন্যান্ট জব’ সংস্থার এক কর্মী হিসাবে পরিচয় দেন।

ঠিকাদার আরো জানিয়েছেন, ওই ব্যক্তি তাকে বলেন, ‘প্রেগন্যান্ট জব’-এর জন্য নাম নথিভুক্ত করাতে হবে। তার পর তাকে একটি পরিচয়পত্র দেওয়া হবে।

ওই ব্যক্তির কথামতো ঠিকাদার নাম নথিভুক্ত করাতে রাজি হয়ে যাই। তার পর থেকেই ঠিকাদারের কাছে ফোন আসতে শুরু করে। তার কাছে কখনও রেজিস্ট্রেশন, কখনও পরিচয়পত্র, জিএসটি, টিডিএস, তথ্যযাচাই, প্রসেসিংসহ বেশ কয়েকটি বিষয়ের জন্য বেশ কয়েক দফায় টাকা চাওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, ঠিকাদারের আগ্রহকে কাজে লাগিয়ে তাকে নানা রকম প্রলোভন দেখিয়ে ক্রমে প্রতারণার জালে ফাঁসাতে শুরু করে প্রতারকরা। এভাবে ঠিকাদার ১০০ দফায় মোট ১১ লাখ টাকা ইউপিআই এবং আইএমপিএস পদ্ধতির মাধ্যমে লেনদেন করেন। 

টাকা হাতিয়ে নেয়ার পরই ঠিকাদারকে ব্লক করে দেয় প্রতারক। ঠিকাদার যখন উপলব্ধি করেন তিনি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন, তখন তিনি পুলিশের দ্বারস্থ হয়ে একটি অভিযোগ দায়ের করেন।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  ভারত   ‘প্রেগন্যান্ট জব’   ঠিকাদার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close