বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয় সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে একটি নতুন পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, পূর্বের নির্দেশনা এবং অর্থ বিভাগের ৮ জুলাইয়ের চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণের নিয়মাবলী থাকা সত্ত্বেও কিছু কর্মকর্তার বিদেশ ভ্রমণ ঘটছে। বিশেষ করে একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন, যা আগের নির্দেশনার পরিপন্থী।

নতুন পরিপত্রে বলা হয়েছে, আগামী নির্বাচনের আগে একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশে ভ্রমণ করবেন না। এই পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৭ সেপ্টেম্বর বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছিল:

১. কোনো কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন না; যোগাযোগ হবে মন্ত্রণালয় বা সংস্থার প্রধানের মাধ্যমে।

২. ব্যক্তিগত উদ্যোগে কোনো আমন্ত্রণপত্র গ্রহণ থেকে বিরত থাকবেন।

৩. বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে তথ্য জানাতে হবে।

৪. বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের আগে মন্ত্রণালয়/দপ্তরের প্রধানের পূর্বানুমতি নিতে হবে।

৫. ব্যক্তিগত উদ্দেশ্যে প্রাপ্ত আমন্ত্রণপত্রের ক্ষেত্রে পেশাগত উন্নতি, প্রতিষ্ঠান এবং জনস্বার্থের সঙ্গে প্রাসঙ্গিকতা যাচাই করে অনুমতি দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সরকারি কর্মকর্তা   বিদেশ ভ্রমণ   নিষেধাজ্ঞা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close