বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
জাবিতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত ১০ তলা আবাসিক ভবনের কাজে নিযুক্ত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ভবনের ৮ তলায় কাজ করার সময় রাকিব নির্মাণ বর্জ্যে ভর্তি একটি বস্তা মাথায় তুলে খোলা জানালা দিয়ে নিচে ফেলতে গেলে ভারসাম্য হারিয়ে বস্তার সঙ্গে নিচে পড়ে যান। নিচে জমে থাকা বর্জ্যের স্তূপে আছড়ে পড়ে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর সেখানে কর্মরত ফোরম্যান রাকিবের বড় ভাইকে খবর দিলে তিনি তাঁকে প্রথমে সাভারের ইসলামিয়া হাসপাতালে নেবার পরামর্শ দেন। পরে চিকিৎসকরা গুরুতর আহত রাকিবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এনাম হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা প্রস্তুতির অনুরোধ জানান। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাকিবের মরদেহ পরে তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথম ধাপে দাফন-কাফনসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ২ লাখ টাকা প্রদান করেছে এবং পরবর্তী সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

নির্মাণ শ্রমিক রাকিবের মৃত্যুতে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “নির্মাণ শ্রমিক রাকিবের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। এটি তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাকিবের আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি প্রশাসনিক সভা আহ্বান করে। সভায় নির্মাণাধীন ভবনের চারপাশে দ্বিতীয় তলা পর্যন্ত নিরাপত্তা জাল (সেফটি নেট) এবং বেল্ট প্ল্যাটফর্ম স্থাপন না করা পর্যন্ত একতলার ওপরে সব নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপ-উপাচার্য (শিক্ষা) জানান, ঘটনার পেছনে কারো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close