বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:৫২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনায় বসবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি করা কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করলেও দুই দেশের মধ্যে আলোচনার পুনরারম্ভ আর হবে না। 

তিনি বলেন, “আমি তাকে খুবই পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।”

অন্যদিকে, কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত বিজ্ঞাপনটিতে রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের ভাষণের অংশ উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে এবং কর্মসংস্থান হ্রাস করে। বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ট্রাম্প একে “ভুয়া” আখ্যা দেন।

আল জাজিরা জানিয়েছে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের দল রিগানের পুরোনো ভাষণ থেকে অংশ কেটে এক মিনিটের ওই বিজ্ঞাপন তৈরি করেছিল, যদিও ব্যবহৃত বাক্যগুলো রিগানের মূল বক্তব্য থেকেই নেওয়া হয়েছিল।

বিতর্কের পর ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন এবং জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি বলেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে দুই দেশের বাণিজ্য সম্পর্কে অস্থিরতা দেখা দিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  কানাডা   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close