বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:৩২ AM আপডেট: ০১.১১.২০২৫ ১:৩৫ এএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সুদের হার আরও কমানো হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে টানা তৃতীয় মাসের মতো স্বর্ণের দাম এখনো সামগ্রিকভাবে বৃদ্ধির ধারা বজায় রেখেছে। খবর রয়টার্স।


শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলার।


রয়টার্স জানায়, অক্টোবর মাস জুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।


ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছানোয় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।

 অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের কঠোর অবস্থান ডলারকে শক্তিশালী করেছে, যার ফলে স্বর্ণের দামে চাপ পড়েছে।


বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তবে পাওয়েল জানান, ডিসেম্বর মাসে আরও হার কমানো নিয়ে ফেড কর্মকর্তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।


সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে আরও একটি হার কমানোর সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশেরও বেশি।


এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতি হওয়ায় স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর আরোপিত কিছু শুল্ক কমাতে রাজি হয়েছে, এর বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন, মার্কিন সয়াবিন আমদানি পুনরায় শুরু ও বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে।


তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার এখনো স্থিতিশীল ও ইতিবাচক প্রবণতায় রয়েছে।


অন্যদিকে স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০২ ডলার, প্লাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৫৯৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৬০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।


দেশীয় বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪ হাজার ২৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারিত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/আরএফ



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close