বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাঁশখালীতে তারেক রহমানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:৪৯ পিএম
বাঁশখালীতে তারেক রহমানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

বাঁশখালীতে তারেক রহমানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কালীপুর গুনাগরি-রামদাশ মুন্সিরহাট বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে পুরো এলাকাকে মুখরিত করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাহেরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, সাবেক সদস্য সচিব রবিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এস. এম. তৈয়ব, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারেকুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। ৩১ দফায় রাষ্ট্র মেরামতের সব উপাদান রয়েছে। এটি নিঃসন্দেহে এ দেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আপনারা আমার পিতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছিলেন, মন্ত্রীও বানিয়েছিলেন। আমিও ধানের শীষের মনোনয়ন নিয়ে আমার মরহুম পিতা জাফরুল ইসলাম চৌধুরীর মতো বাঁশখালীবাসীর সেবা করতে চাই।”


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close