বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচন বানচাল করতে একটি মহল সক্রিয় : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজনের সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের প্রতি আহ্বান, নির্বাচনের বিরোধিতা না করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আ স ম রব) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই উল্লেখ করে ফখরুল বলেন, “ তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই বিষয়গুলো সংসদে পাস করিয়ে দেশের পরিবর্তন ঘটাব।”

বিএনপি মহাসচিবের মতে, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ‘নোট অব ডিসেন্ট’ না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনের।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্য নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল   নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close