বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:৩৮ AM

চাঁদপুরের ফরিদগঞ্জে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনসিপির নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।


আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।


স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়া উপজেলার এক তরুণীর সঙ্গে আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী গত ৫ অক্টোবর ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন শুরু করেন। দুই দিন অনশন চলার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।


পরবর্তীতে ২৬ অক্টোবর ওই তরুণী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (মামলা নং ৩৪৭/২০২৫) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।


ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, “আদালতের পরোয়ানা অনুযায়ী ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”


এদিকে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম অভিযোগটি “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় আগেই উভয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছিল, যেখানে ১০ জনের বেশি আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। কোনো প্রমাণ না পাওয়ায় মেয়েটিকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা অন্যায়।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  এনসিপি নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close