বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জার্মানিতে প্রতি ঘণ্টা সর্বনিম্ন মজুরির রেকর্ড বৃদ্ধি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ AM

 জার্মান সরকার সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ১৪.৬০ ইউরোতে উন্নীত করার পক্ষে সমর্থন দিয়েছে, যা এক দশক আগে দেশটি এই মজুরি পদ্ধতি গ্রহণ করার পর থেকে সবচেয়ে বড় বৃদ্ধি।

মঙ্গলবার (২৮অক্টোবর) জার্মান মন্ত্রিসভা এই বৃদ্ধির অনুমোদন দেওয়ার পর শ্রমমন্ত্রী বারবেল বাস বলেন, ‘লক্ষ লক্ষ কর্মচারী তাদের কাজের জন্য উল্লেখযোগ্যভাবে বেশি মজুরি পাবেন এবং কম্পানিগুলো দায়িত্বের সঙ্গে এই ক্রমবর্ধমান খরচ দুই বছর ধরে ভাগ করে নিতে পারবে।’

দুই ধাপে কার্যকর হবে এই বৃদ্ধি। বর্তমানে প্রতি ঘণ্টায় ১২.৮২ ইউরো থেকে বেড়ে আগামী বছরের শুরুতে তা ১৩.৯০ ইউরো হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি তা আরো বেড়ে ১৪.৬০ ইউরোতে পৌঁছবে।

চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের রক্ষণশীল সিডিইউ/সিএসইউ জোটের ছোট শরিক, মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাটস এসপিডির নেতা বাস এই বৃদ্ধিকে ‘বৃহত্তর ন্যায্যতা এবং যারা দিনরাত ধরে আমাদের দেশকে সচল রাখেন তাদের জন্য স্বীকৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

জার্মানির সর্বনিম্ন মজুরি তদারকি করা একটি স্বাধীন কমিশন গত জুনেই এই দুই ধাপের বৃদ্ধির সুপারিশ করেছিল।

এই কমিশনটি ২০১৫ সালে জার্মানি প্রথম আইনগত সর্বনিম্ন মজুরি চালু করার সময় তৈরি করা হয় এবং এটি অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন নেতা এবং ব্যবসায়িক ও নিয়োগকর্তা গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
তবে, এই বৃদ্ধি মের্জের সিডিইউ/সিএসইউ এবং এসপিডির মধ্যে স্বাক্ষরিত জোট চুক্তিতে আলোচিত প্রতি ঘণ্টার ১৫ ইউরো সর্বনিম্ন মজুরির চেয়ে কম। কিছু এসপিডি রাজনীতিবিদ কমিশনকে এড়িয়ে সরাসরি উচ্চতর মজুরি বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন, যা রক্ষণশীলদের কাছ থেকে সমালোচনা কুড়িয়েছে।

জোট চুক্তিটি ২০২৬ সালের মধ্যে ১৫ ইউরোর সর্বনিম্ন মজুরিকে ‘অর্জনযোগ্য’ বলে উল্লেখ করেছিল, তবে সরাসরি সেই স্তরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়নি।

শ্রম মন্ত্রণালয়ের মতে, জার্মানির প্রায় ছয় মিলিয়ন কর্মী এই বৃদ্ধি থেকে উপকৃত হবেন।




স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জার্মানি   সর্বনিম্ন   মজুরি   বৃদ্ধি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close