বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতিসংঘ আয়োজিত যুব ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা নওসাদ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৩০ পিএম

জাতিসংঘ আয়োজিত “Youth as Catalysts of Change” শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. নওসাদ আলী।

বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে (UN House) তার তোলা ছবিটি প্রদর্শিত হয়। সারাদেশ থেকে নির্বাচিত ৮০টি ছবির মধ্য থেকে সেরাদের তালিকায় স্থান পান তিনি। আয়োজনটি করেছে ইউএন বাংলাদেশ।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মো. নওসাদ আলী বলেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক আয়োজনে সেরাদের মধ্যে স্থান পাওয়া আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। ছবিটির মাধ্যমে আমি তরুণদের সমাজ পরিবর্তনের অনুপ্রেরণার উৎস হিসেবে তুলে ধরতে চেয়েছি,যারা ইতিবাচক চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করছে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করেছে আরও গল্প বলার, আরও পরিবর্তনের ছবি তোলার।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর ঢাকার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই আলোকচিত্র প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, মো. নওসাদ আলী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ফটোগ্রাফার। 


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতিসংঘ   ফটোগ্রাফি   নওসাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close