বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      
সুখবর দিলো বিমান বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উপলক্ষে নির্দিষ্ট আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ১৫-২০ শতাংশ ছাড় দিচ্ছে। এই ছাড় পাওয়া যাবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কাটা টিকিটে।

বিমানের তথ্য অনুযায়ী, মেলার সময় টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, রোম, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কোলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় প্রযোজ্য হবে। শুধু লন্ডন রুটের বৃহস্পতিবারের ফ্লাইটে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। যাত্রীরা মেলাতে গিয়ে অথবা বিমানের ওয়েবসাইটে BGBTTF25 প্রমোকোড ব্যবহার করে ছাড়ভুক্ত টিকিট কাটতে পারবেন।

বিমান বাংলাদেশ দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর ছাড়াও রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদীনা, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এবারের ট্রাভেল মেলায় ২২০টি স্টল থাকবে। মেলায় অংশগ্রহণ করবেন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপসহ ১২টি দেশের প্রতিনিধি এবং দেশের-বিদেশের দুই হাজারের বেশি পর্যটন খাতের ব্যবসায়ী।

মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিমান বাংলাদেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close