বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইস্কন নিষিদ্ধের দাবীতে হেফাজতের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম
 ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন

ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন

গুম ও হত্যার বিচার দাবীসহ “ইস্কন” নিষিদ্ধের দাবী জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। "ইস্কন" উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দাবী করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। 

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহিদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর,গাজিপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা এবং সারাদেশে মুসলিম  মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষনের সাথে সংশ্লিষ্ট "ইস্কন" জড়িত দাবী করে সংশ্লিষ্টদের বিচার দাবি করা হয় মানববন্ধনে।  

হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আমীর  মাওলানা ক্বারী ওসমান গণী’র সভাপতিত্বে জেলা হেফাজতের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খেলাফত মজলিস খাগড়াছড়ির সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী।  

এছাড়া এতে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা এম জামালুল হাসান জামিল,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজি,দীঘিনালা হেফাজতের সভাপতি মাওলানা ইলিয়াস, পানছড়ি উপজেলা সভাপতি মাওলানা সাব্বির মাহমুদ, মাটিরাংগা উপজেলার সভাপতি মাওলানা হারুনুর রশিদসহ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক আলেম-উলামা, ছাত্র ও তৌহিদি জনতা অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, চট্টগ্রামের আইনজীবী এ্যাডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচার ও দেশের বিভিন্ন স্থানে মুসলিম মা-বোনদের উপর পরিকল্পিত সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট উগ্র-জঙ্গি সংগঠন ইসকনকে নির্বাহী আদেশে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হয়। 

বক্তারা এসময় আরো বলেন, ইসকন একটি উগ্রবাদী ও ধর্মবিদ্বেষী সংগঠন হিসেবে দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি এই সংগঠনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে উঠেছে।

রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে মুসলমানদের প্রাণের দাবী দ্রুততম সময়ে জঙ্গী সংগঠন ইসকনকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে স্থায়ী ভাবে নিষিদ্ধ করার কার্যকরী পদক্ষেপ গ্রহন না করলে ইসকন বিরোধী আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি জানান বক্তারা।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  ইস্কন   নিষিদ্ধ   দাবী   হেফাজতের   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close