বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভোলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মামলাবাজের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:২৮ পিএম
যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

ভোলার চরসামাইয়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। মঙ্গলবার ( ২৮ অক্টোবর) বিকেলে চরসামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিদ্দিক বাজারে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শুদ্ধি অভিযান, মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এই কর্মসূচিতে। মানববন্ধনে শত-শত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচিত মাদক ব্যবসায়ী মাকসুদুর রহমান ওরফে মাকসু ও তার সহযোগিদের গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়। 

চিহ্নিত মাদক ব্যবসায়ী মাকসু মাদক মামলায় প্রায় দুই মাস কারা ভোগ করে জামিনে মুক্তি পান। যার জি-আর নং- ৪২২/২০২২। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান আছে যার মামলা নং ৩৬(১)। অতীতেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, চরসামাইয়া ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। দীর্ঘদিন ধরে চরসামাইয়া ইউনিয়ন মাকসুদ ও তার স্ত্রীর নাহারের নেতৃত্বে একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে।  এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। শুধু তাই নয় তারা দেহ ব্যবসার সাথেও জড়িত। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। তারা মাকসুদ  ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

মাদক কারবারি মাকসুদুর রহমান ওরফে মাকসুর সম্বন্ধীর মেয়ে আঁকলিমা মানববন্ধনে মাকসুর বিরুদ্ধে অভিযোগ করে জানায়, আমার স্বামীর কথা মিথ্যা বলে আমাকে ডাবের পানির সাথে নেশা মিশিয়ে খাওয়ানোর পরে আমি অজ্ঞান হয়ে যাই। মাকসু আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। কিন্তু সেই সময় এলাকার মানুষ আশায় আমার ক্ষতি করতে পারেনি। এবং আমাকে অনেক নির্যাতন করেছে। এলাকার এমন কোন মেয়ে নেই যে মাকসু খারাপ নজরে না তাকায়। আমি তার কঠোর বিচার চাই।

এলাকাবাসী দাবি করেন, অবিলম্বে মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউনিয়ন নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। তারা জানান, মাদক ও দেহ ব্যবসা মুক্ত সমাজ গঠনে প্রয়োজনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   ভোলা   চিহ্নিত   মাদক ব্যবসায়ী   মামলাবাজ   বিচারের দাবি   এলাকাবাসীর   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close