বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে যুবককে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় সম্রাট সানি (২৫) নামের এক যুবককে কুপিয়ে আহত করে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এটি সংঘটিত হয়।

আহত অবস্থায় সানিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতাল পরে সেখান থেকে উন্নত চিকিৎসার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত সম্রাট শরিয়াতপুর ডামুড্যা থানার ধুপখোলা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে। বর্তমানে খিলগাঁও পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা এলাকার বড় ভাই রিফাতুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বকাটে মাদক বিক্রেতা প্রথমে সম্রাটের কাছে ফোন করতে মোবাইল চায়। না  দেওয়ায় নুহু, সাইদিসহ ৪/৫ জন তাকে আহত করে এবং তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

আহতের ভাই রবিউল ইসলাম জানিয়েছেন, তালতলা বাজার এলাকায় থেকে এক লাখ টাকা দিয়ে বাসায় নিয়ে যেতে বলা হয়। পথিমধ্যে বাসার পাশেই পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় আহত করে টাকা গুলো নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের। 

তিনি আরো বলেন, বিভিন্ন সময় মাদক বিক্রয়ে বাধা দিতো সম্রাট।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত যুবক বর্তমানে জরুরি বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রাজধানী   যুবক   কুপিয়ে   লাখ টাকা   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close