বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘাট দখলমুক্ত রাখুন, ফেরি সার্ভিস চালুর কাজ দ্রুত সম্পন্ন হবে: নৌ উপদেষ্টা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পিএম

ঘাট দখলমুক্ত রাখতে হবে, জনগণের সম্পদ যেন কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত না হয় বলে জানিয়েছেন, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নৌ উপদেষ্টা বলেন, “স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘাট দখল করে রাখায় আগে আমরা এখানে আসতে পারিনি, কাজও করতে পারিনি। ফলেই নদী বন্দর ঘোষণার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। অন্তবর্তী সরকার এখন নতুন করে উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে। তাই ঘাট যেন দখলমুক্ত থাকে এ দায়িত্ব জনগণকেই নিতে হবে।”


তিনি আরও বলেন, “হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাট রুটে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। আমি চাই, আমার দায়িত্বকালেই যেন এই রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করতে পারি। ফেরি চালুর মাধ্যমে হাতিয়া ও মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হবে, যা দ্বীপবাসীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”



সভায় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. জাহেদুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:   দখলমুক্ত   নৌ উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close