বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলা বন্দর দিয়ে দেশে শতভাগ রিকন্ডিশন গাড়ি আমদানির পরিকল্পনা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:১৯ পিএম
মোংলা বন্দর দিয়ে দেশে শতভাগ রিকন্ডিশন গাড়ি আমদানির পরিকল্পনা

মোংলা বন্দর দিয়ে দেশে শতভাগ রিকন্ডিশন গাড়ি আমদানির পরিকল্পনা

মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের মাধ্যমে দেশে এবার শতভাগ রিকন্ডিশন গাড়ি আমদানি করার পরিকল্পনা করছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন (বারভিডা)। চট্টগ্রাম বন্দরে রিকন্ডিশন গাড়িসহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধির ফলে এবার মোংলা বন্দরের মাধ্যমে দেশে শতভাগ রিকন্ডিশন গাড়ি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বারভিডা।

বারভিডার এই পরিকল্পনাটি মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়ে এগিয়ে যাচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে দেশে মোট আমদানের ৭০ শতাংশ রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আসে।

বর্তমানে মোংলা বন্দরের রাজস্ব আয়ের ৫০ শতাংশ আসে রিকন্ডিশন গাড়ি আমদানির মাধ্যমে। দেশে মোট আমদানের ৭০ শতাংশ রিকন্ডিশন গাড়ি এই বন্দরের মাধ্যমে আমদানি হওয়ায় মোংলা কাস্টম হাউজের রাজস্ব আয় বেড়েছে কয়েকগুণ।

তিনি আরও জানান, হকস বে অটোমোবাইলস নামের একটি প্রতিষ্ঠান ২০০৯ সালের ৩ জুন মোংলা বন্দর মাধ্যমে সর্বপ্রথম ২৫৫টি জাপানি রিকন্ডিশন গাড়ি আমদানি শুরু করে। এর পর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি হয়ে আসছে। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরে মোংলা বন্দর দিয়ে ৬১,৩০৩টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে।

পদ্মা সেতু চালুর পর ঢাকার সাথে মোংলা বন্দরের দূরত্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে। উন্নত সড়ক যোগাযোগ ও কম সময়ের কারণে আমদানি করা গাড়ি ঢাকায় পৌঁছাতে এখন সময় লাগছে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।

মোংলা বন্দর কর্মকর্তারা আশা করছেন, এখন থেকে আমদানিকারকরা শতভাগ বিদেশি রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আনবেন। তিনি আরও জানান, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ৩,০৪০টি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। জাহাজ জট না থাকা এবং পর্যাপ্ত গাড়ি রাখার জায়গা থাকার কারণে ২০২৫-২৬ অর্থবছরে রিকন্ডিশন গাড়ি আমদানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন এই বন্দর কর্মকর্তা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মোংলা বন্দর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close