সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
মোংলায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৬ পিএম

২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মী খুনের বিচার দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বিএলএস মসজিদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। 

মোংলা পৌরসভার জামায়াতের আমির মাওলানা আঃ বারির সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রশিদুজ্জামান শিশির। এছাড়াও নায়েবে আমির অধ্যাপক মোঃ কহিনুর সরদার, মোঃ নুর মোহাম্মাদ ও ইকবাল হোসাইন মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালে এই দিনে ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের। ঢাকার শাপলা চত্তরে হেফাজতের আন্দোলনের উপর গুলী চালিয়ে নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা সহ সকল ঘটনার বিচার, আ.লীগ সরকারকে নিষিদ্ধ সহ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মূলহোতা শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। 

মোংলা পৌরসভার জামায়াতের আমির মাওলানা আঃ বারি বলেন, আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গত ১৭টি বছর অত্যাচার নির্যাতন করেছে জামায়াতের নেতাকর্মীদের উপর। আমাদের নেতাকর্মী ও সমর্থকদেরকে হত্যা, খুন, গুম, মারধর, মিথ্যা মামলা, সাজা ফাসিঁ সহ এমন কোন নির্যাতন নেই যা জামাতের উপর চালানো হয়নি। তাই, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী যদি দেশ রক্ষায় দায়িত্বপায় তাহলে এর সঠিক বিচার এ বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ। 


স্বদেশ প্রতিদিন/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোংলা   আ.লীগ   লগি-বৈঠার   জামায়াতের   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close