প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা শহরের আল-মামুন সুপার মার্কেটের সামনে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আল-মামুন সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন: মো. খলিলুর রহমান উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল আলম মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন হাওলাদার ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন।
সভায় বক্তারা যুবদলের দীর্ঘ রাজনৈতিক পথচলার প্রশংসা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
স্বদেশ প্রতিদিন/এমএস