বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই, বাইসাইকেল ও পোশাক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৫:২৪ PM
বরিশালে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই, বাইসাইকেল ও পোশাক বিতরণ

বরিশালে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই, বাইসাইকেল ও পোশাক বিতরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দকাঠীতে অবস্থিত জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে আয়োজিত হয়েছে বই, বাইসাইকেল ও পোশাক বিতরণ উৎসব।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 

অনুষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষের ১৬৪ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে। 

দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ জাগাতে এমন উদ্যোগ গ্রহণ করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লা। 

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মোল্লা বলেন, “শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শুরু থেকেই আমরা প্রতিবছর শিক্ষার্থীদের বিনামূল্যে বই, পোশাক ও যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল প্রদান করছি। এমনকি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যয়ও ফাউন্ডেশন বহন করে আসছে।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।”

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে এই ব্যতিক্রমী মানবিক আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, শিক্ষাবঞ্চিত সমাজে আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ফাউন্ডেশনটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close