বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ব্যাটে বলে ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:২১ AM

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল টিম টাইগার্স।

আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করা উইন্ডিজরা উড়ন্ত সূচনার পর কিছুটা থেমে গেলেও শেষের ঝড়ে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৫ রানে ঝড় তুলে জেডেন সিলসের বলে বিদায় নেন তানজিদ হাসান।

এরপর স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে সাইফ হাসান (৮) ও লিটন দাস (৫) মাঠ ছাড়েন। মাঝে তাওহীদ হৃদয় হাল ধরার চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেননি। ২৫ বলে ২টি চারে ২৮ করে পেসার সিলসের শিকার হন।

দলীয় সর্বোচ্চ ৩৩ রান আসে তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে। তিনি ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় এই সংগ্রহ গড়ে জেসন হোল্ডারের বলে আউট হন। আর ২০ রান করে সিলসের তৃতীয় শিকারে পরিণত হন নাসুম।


উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান সিলস ও হোল্ডার।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫৯ রান করে। অবশেষে সফরকারীদের শিবিরে প্রথম ধাক্কা দেন রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করা ওপেনার অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করেন।

এরপর ১৩তম ওভারে টানা দুই বলে জোড়া আঘাত করেন তাসকিন আহমেদ। তিনি ব্র্যান্ডন কিংকে ৩৩ (৩৬ বলে) রানে ফেরানোর পর শেরফান রাদারফোর্ডকে শূন্য রানে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান।

খেলার মাঝের সময়ে উইন্ডিজ কিছুটা ধীর গতির ছিল। বিশেষ করে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান বল খেলতে বেগ পেতে হয়। তবে শেষ দিকে শাই হোপ ও রোভম্যান পাওয়েল ঝড় তোলেন। দলনেতা হোপ ২৮ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর তানজিম হাসান সাকিবের ইনিংসের শেষ ওভারে টানা ৩টি ছক্কা হাঁকানো পাওয়েল ২৮ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনিও একটি চার ও ৩টি ছক্কা হাঁকান।


বোলারদের মধ্যে তাসকিন ২টি ও রিশাদ একটি উইকেট নেন।

স্বদেশ প্রতিদিন/রাফি 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ওয়েস্টইন্ডিজ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close