বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম শেষ হতে না হতেই আবারো শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ কার্যক্রম। আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস দেশের সব নদী ও সমুদ্রে জাটকা ইলিশ ধরা, মজুদ,পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। মাছের মুখ থেকে লেজ পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) এর কম সাইজের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে, যাতে করে জাটকা পরিণত হয়ে পূর্ণাঙ্গ ইলিশে রূপ নিতে পারে।

তবে জেলেদের অভিযোগ, পুনর্বাসনের সরকারি সহায়তা প্রকৃত জেলেদের কাছে ঠিকভাবে পৌঁছায় না। ফলে নিষিদ্ধ সময়ে তারা চরম দুর্ভোগে পড়েন। সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত ৮৯ হাজার জেলের মধ্যে চার মাস ৫৯ হাজার জেলে মাসে ৪০ কেজি করে চাল সহায়তা পান, কিন্তু বাকি চার মাস কোনো সহযোগিতা পান না।
 
স্থানীয় জেলেরা জানান, সাগর বা নদীতে মাছ ধরতে গেলে জালে কখনও কখনও দু’একটি জাটকা ধরা পড়ে যায়। তখন সেই মাছ নিয়ে এলে জেল বা জরিমানার মুখে পড়তে হয় তাদের। এ অবস্থায় তারা পুনর্বাসন সহায়তা সঠিকভাবে বণ্টনের দাবি জানান।
  
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘এ বছর জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে আমরা শতভাগ জেলেকে চাল দেওয়ার উদ্যোগ নিয়েছি। কোনো প্রকৃত জেলে যদি সহায়তা থেকে বঞ্চিত হয়, তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
 
তিনি আরও জানান, পটুয়াখালী জেলায় এক লাখের বেশি জেলে রয়েছে। এর মধ্যে নিবন্ধিত ৮৯ হাজার জেলে সরকারি ভাবে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল পান।
 
দীর্ঘ এ আট মাসের জাটকা সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে, আগামী বছর ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে সরকার আশা করছেন।

 স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  জাটকা   ধরা   ৮ মাস   নিষেধাজ্ঞা   শুরু   ১ নভেম্বর   থেকে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close