প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১:৩৫ পিএম

প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাদেক খান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, রাতে থানায় খবর আসে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্যা ওয়ান রেস্টুরেন্টের দক্ষিণ পাশে চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতে কোনো যানবাহনের চাপায় তিনি ঘটনাস্থলে মারা গেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। রাতেই সিআইডির ফরেনসিক টিমের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়া পাড়া। বাবার নাম রওশান আলী খান। বর্তমান ঠিকানা উত্তর যাত্রাবাড়ী।
তবে নিহতের পরিবারের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ