বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
পুলিশে বদলি-পদোন্নতির তদবিরে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:০৭ AM

পুলিশে বদলি ও পদোন্নতি নিয়ে তদবিরে অতিষ্ঠ প্রশাসন। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেন যে পুলিশের বিভিন্ন পদে বদলি ও পদোন্নতির জন্য তিনি বহু তদবির পাচ্ছেন। একই অভিযোগ তুলেছেন আইজিপি বাহারুল আলমও।

এ সময় উপদেষ্টা আইজিপিকে স্পষ্টভাবে নির্দেশ দেন, “যে কর্মকর্তা তদবির করবেন, তার পদোন্নতি বা বদলি যেন না হয়, বরং তাদের শনাক্ত করতে হবে।”

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে বিষয়টি অস্বীকার না করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বদলি বা পদোন্নতি পুরোপুরি পুলিশের নিজস্ব বিষয়। এ নিয়ে অনেকে অনুরোধ করেন, কিন্তু আমরা বলেছি এগুলোতে কোনো প্রভাব না ফেলে পুলিশ যেন নিজেরাই সিদ্ধান্ত নেয়।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সম্প্রতি (২১ অক্টোবর) পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৮০ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি কার্যকর হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৩ জন পরিদর্শক (নিরস্ত্র), ১৮ জন পরিদর্শক (শহর ও যানবাহন) এবং ২৯ জন পরিদর্শক (সশস্ত্র)।

এছাড়া কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতির প্রক্রিয়াও চলছে। এসব নিয়োগ ও পদোন্নতি ঘিরেই মূলত তদবিরের অভিযোগ উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বৈঠকে উপদেষ্টা আরও বলেন, “যদি কেউ টাকা খেয়ে বদলি বা পদোন্নতি করায়, গণমাধ্যম যেন নির্ভয়ে তা প্রকাশ করে। বদলি-বাণিজ্য বন্ধ করতে পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   বদলি   স্বরাষ্ট্র   উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close