বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
হাতিয়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশে ভরেছে জেলেদের জাল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:১১ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৯:৪৮ PM

ইলিশের প্রজনন মৌসুমে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে সাগরে মাছ ধরতে নেমেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় মুখে হাসি ফিরেছে জেলেদের। সকাল গড়াতেই প্রাণ ফিরে পেয়েছে হাতিয়ার ইলিশ ঘাটগুলো—কর্মচঞ্চল পরিবেশে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা।

রবিবার সকালে উপজেলার বুড়িরচর সূর্যমুখী ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটজুড়ে সরগরম বেচাকেনা। টুকরি ভর্তি মাছ মাথায় করে বাজারে আনছেন শ্রমিকরা, আর ব্যবসায়ীরা হাঁকডাকে বিক্রি করছেন সদ্য ধরা ইলিশ।

সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, “ভোর থেকে মাছ বেচাকেনা শুরু হয়েছে। জেলেরা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নদী থেকে ভালো মানের ইলিশ নিয়ে ফিরছেন। এতে ঘাটে আবারও প্রাণ ফিরে এসেছে।

স্থানীয় জেলে আব্দুল কাদের বলেন, “রাত ১২টার পর নদীতে গেছি, সকালে ঘাটে ফিরেছি। তিন মণ মাছ পেয়েছি। আকারে কিছুটা ছোট হলেও দাম ভালো, লাভ হয়েছে বেশ।” তিনি আরও জানান, “এক সপ্তাহ যদি এমন মাছ পাওয়া যায়, তবে আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে যাবে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন রক্ষায় সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। যদিও জেলেদের দাবি ছিল, নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে কার্যকর করা হলে তারা আরও উপকৃত হতেন।

নিষেধাজ্ঞা মেনে নেওয়ার পর শনিবার রাত থেকেই মাছ ধরতে সমুদ্রে যান জেলেরা। দীর্ঘ অপেক্ষার পর জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠতে দেখে জেলেরা এখন আশাবাদী—এভাবেই যদি মাছ মেলে, তবে আগের লোকসান পুষিয়ে স্বপ্ন ফিরবে তাদের জীবনে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close