বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে, যা রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। অভিযোগ অনুযায়ী কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ লক্ষ্য করা গেছে।

তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকার বিভিন্ন স্থানে বর্তমানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। এই কাজের সময় পাইপলাইনে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়, যা গন্ধের সৃষ্টি করতে পারে। এছাড়া পাইপলাইনে ছোটখাটো লিকেজের কারণে অনেক সময় গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়।

তিনি আরও বলেন, “এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কোনো এলাকায় এমন সমস্যা দেখা দেয়, তবে আমাদের হেল্পলাইনে ফোন দিলে ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধান করবে।”



স্বদেশ প্রতদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   তিতাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close