সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      
নলডাঙ্গায় বিএনপির শোডাউন ও গণসংযোগ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের পক্ষে রোববার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নলডাঙ্গা বন্দরসহ বিভিন্ন গ্রামগঞ্জে এই শোডাউনের আয়োজন করা হয়।

নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী লেবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী শোডাউনে অংশ নেয়। এসময় নেতাকর্মীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

শোডাউন ও গণসংযোগকালে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন বলেন, আগামীদিনে শহীদ জিয়ার সুখী  সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। এজন্য সকল স্তরের নেতাকর্মীদের অতীত ভুলে সহনশীলতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে শক্তিশালী করে সকল ধরনের অন্যায় অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করে ভোটারদের আস্থা অর্জন করতে হবে।


স্বদেশ প্রতিদিন/রাফি





আরও সংবাদ   বিষয়:  বিএনপি   শোডাউন   গণসংযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close